বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

জামালপুরে ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক / ৫৬ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার পলাতক আসামি উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

বুধবার (৫ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১৪ জামালপুর সিপিসি-১ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির এবং বর্তমানে জামায়াতের কোনো পদে নেই বলে জানিয়েছেন জেলা জামায়াতের মিডিয়া সেলের সদস্য জাকিউল ইসলাম।
র‍্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ সূত্র জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের নামে মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়। এরপর থেকেই অভিযুক্ত আবদুল ওয়াহেদ পলাতক ছিলেন। ওই মামলায় বিজ্ঞ আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‍্যাব-১৪ আবদুল ওয়াহেদকে গ্রেপ্তারে অভিযানে নামে।

পরে মঙ্গলবার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, গ্রেপ্তারের পর আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আসামিকে আদালতে সোপর্দ করেছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট