বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ধুনটে ভোট কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার
অনলাইন ডেস্ক / ১০৬ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

 

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধুনট উপজেলার ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) রাতি ৭টার দিকে  ধুনট উপজেলার ধুনট পৌরসহ ১০টি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।                                            পরিদর্শন কালে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান এর পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ, এ সময় তিনি বলেন সংসদ নির্বাচনে আপনারা এসে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর (সার্কেল ) মোঃ সজীব শাহরীন, ধুনট সরকারী নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, ধুনট থানার সেকেন্ড অফিসার  (এসআই ) মোঃ আব্দুল মতিন, ধুনট থানার উপ- পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, আরিফ জাহাঙ্গীর ,মোস্তাফিজুর আলম, এএসআই মোঃ সোহেল রানা, মোঃ আব্দুল কুদ্দুস, সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট