সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

গুরুদাসপুরে এসএসসি ও সমমানে পাইলট মডেল সেরা, দ্বিতীয় খুবজীপুর।
অনলাইন ডেস্ক / ১০৯ বার
আপডেট টাইমঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

আশরাফুল ইসলাম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ এর ফলাফলে উপজেলার সেরা হয়েছে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করেছে খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার গুরুদাসপুরে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৫৩৯ জন অংশ নিয়ে পাস করেছে ৯৬৯ জন। পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন। দাখিলে ২৫৪ জনের মধ্যে পাস করেছে ১০৯ জন; পাসের হার ৪২ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিনজন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৫৭১ জনের মধ্যে পাস করেছে ১৯১ জন। পাসের হার ৩৩ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২ জন।

সেরা প্রতিষ্ঠান গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৭৯ দশমিক ৬৩ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। দ্বিতীয় স্থানে থাকা খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৯ পরীক্ষার্থীর মধ্যে ১০৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮০ জন পাস করেছে। পাসের হার ৭৪ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ জন।

প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, “নিয়মিত পাঠদান, শিক্ষক-অভিভাবকের সমন্বয়, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি এবং শিক্ষার্থীদের পরিশ্রমের কারণেই ভালো ফলাফল সম্ভব হয়েছে।”

জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থী বলেন, “ভালো ফলাফলে আমি আনন্দিত। ভবিষ্যতে এই ফলাফল ধরে রেখে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা এবং নিজের পরিশ্রমেই এ সাফল্য এসেছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার বলেন, “এবারের ফলাফলে গুরুদাসপুরের অনেক প্রতিষ্ঠান ও শিক্ষার্থী ভালো করেছে, যা আমাদের জন্য আনন্দের ও আশাব্যঞ্জক। যারা ভালো ফল করেছে, তাদের অভিনন্দন জানাই। তবে যারা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি, তাদের নিয়েও আমাদের ভাবতে হবে। কেন তারা পিছিয়ে পড়েছে, তা চিহ্নিত করে এখন থেকেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে গুরুদাসপুরের শিক্ষার ফলাফল আরও ভালো হবে বলে আমরা আশাবাদী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট