বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় জামালপুরে বাইসাইকেল আরোহীর মৃত্যু  
অনলাইন ডেস্ক / ৩৩ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটির (নসিমন) ধাক্কায় মোঃ সাইদুর রহমান (৪২) নামের এক বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

 

আজ (মঙ্গলবার) সকাল ০৮:০৫ ঘটিকায় দেওয়ানগঞ্জ থানাধীন দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কের জমিরা কান্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮:০৫ মিনিটে নিহত সাইদুর রহমান জামিরা কান্দা এলাকা থেকে বাইসাইকেলযোগে জামালপুর-দেওয়ানগঞ্জ প্রধান সড়কে উঠছিলেন। এ সময় ইসলামপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ভটভটি (নসিমন) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 

নিহতের পরিচয় মোঃ সাইদুর রহমান (৪২) পিতা: মোঃ শামসুল হক মিয়া মাতা: সালেহা বেগম গ্রাম: বাহেরচর ডাকঘর: দূরমুট থানা: মেলান্দহ, জেলা: জামালপুর।

 

বর্তমানে ঘটনার পর দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ শুরু করেছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট