সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

২ নং চানগাঁও ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ
অনলাইন ডেস্ক / ৬ বার
আপডেট টাইমঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মদন উপজেলা প্রতিনিধি

 

‎আসন্ন ২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ।

‎তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের অবহেলিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

‎স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চানগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক শুরু করেছেন তিনি।

‎একজন তরুণ, শিক্ষিত ও উদীয়মান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনার ঝড় বইছে বলে জানা গেছে।

‎এ বিষয়ে শেখ আসাদুজ্জামান মাসুদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার আদায়ে এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। পরিবার ও আত্মীয়-স্বজনের পরামর্শে এবার চানগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এবং ইউনিয়নবাসী দোয়া ও সমর্থন দিলে, নির্বাচিত হয়ে নীতি ও সততার সাথে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।”

‎তিনি আরও বলেন, “চানগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।”

‎চানগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, শেখ আসাদুজ্জামান মাসুদ একজন প্রতিবাদী, ন্যায়পরায়ণ ও আদর্শবান মানুষ। মানুষের সাথে মিশতে পারা তার অন্যতম গুণ। ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে যুব সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখতে চান।

‎তিনি ২ নং চানগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট