শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রের নতুন দ্বার খুলবে: ইউনুসুর রহমান বাদশা
অনলাইন ডেস্ক / ৮০ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তরা পশ্চিম থানা যুবদলের আহবায়ক মোঃ ইউনুসুর রহমান বাদশা।

এসময় তিনি বলেন, ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তিস্তা নদী বহমান, তারেক রহমান’, ‘তারেক রহমান আসছে, এমন স্লোগান দিয়ে তিনি বলেন, তারেক রহমান বিগত ১৫ বছর বিদেশে বসে এ দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে তিনি আগামীকাল ২৫ ডিসেম্বর ২০২৫ইং স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা তার এ প্রত্যাবর্তনকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সাম্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য যুবদলের সবাইকে আহ্বান জানিয়েছেন।

উত্তরা পশ্চিম থানা যুবদলের আহবায়ক মোঃ ইউনুসুর রহমান বাদশা বলেন, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা মনে করি তার এ আগমনে এ দেশে গণতন্ত্রের নতুন দ্বার খুলবে। দেশ আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট