সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

এলাকার উন্নয়নে কাজ করতে চান, দোয়া ও ভোট প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী জজ মিয়া তালুকদার ‎
অনলাইন ডেস্ক / ৩২ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আটপাড়া  (নেত্রকোনা) প্রতিনিধি 

‎

‎নেত্রকোনার  আটপাড়া উপজেলার  ৫ নং তেলিগাতী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন,  উপজেলার তেলিগাতী ইউনিয়নের যুবদলের  সভাপতি মো জজ মিয়া তালুকদার ।

‎

‎জজ মিয়া তালুদার এলাকার অসহায় হত দরিদ্র মানুষজনের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন ধরে।

‎

‎স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি তেলিগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ ও গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন তিনি।

‎

‎একজন  উদীয়মান ও শিক্ষিত প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও আলোচনার  ঝড় বইছে তেলিগাতী  ইউনিয়নের গ্রামগঞ্জে।

‎

‎মো: জজ মিয়া তালুকদার বলেন আমি দীর্ঘদিন আমাদের ইউনিয়নের  অবহেলিত মানুষের অধিকার, সুখে-দুঃখে এবং নানা সমস্যায় আমি সমাধান করা থেকে  শুরু করে সব সময়  তাদের পাশে থাকার চেষ্টা করে আসছি।

‎

‎এবার আমি আমার পরিবার  আত্মীয়-স্বজনের পরামর্শ নিয়ে তেলিগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী  হয়েছি।

‎

‎

‎আল্লাহ রাব্বুল আলামিন যদি  আমাকে তৌফিক দান করেন। এবং ইউনিয়নবাসী দোয়া এবং সমর্থন পাই। আর আমি যদি নির্বাচিত হতে পারি তবে নীতি ও সততার সাথে তেলিগাতী  ইউনিয়নবাসীর অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকব  ইনশাল্লাহ।

‎

‎আর তেলিগাতী ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত  মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমি জজ মিয়া তালুকদারের অঙ্গীকার।

‎

‎

‎মো জজ মিয়া তালুকদার  তিনি আরও বলেন, ৫ নং তেলিগাতী  ইউনিয়নের সর্বস্তরের গণমানুষের দোয়া, এবং ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করছি আমি।

‎

‎তেলিগাতী ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়,

‎জজ মিয়া তালুকদার  হল একজন প্রতিবাদী, ন্যায়পরায়ণ, আদর্শবান মানুষ, মানুষের সাথে মিশতে পারা তার একটি গুণ । এবার সাধারণ মানুষের মাঝে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে।

‎

‎বিশেষ করে  যুব সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে  এবার তেলিগাতী   ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান।

‎

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট