বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শ্রীপুরে চুরিকৃত ৬টি গরুসহ ৩ জন ডিবি পুলিশের হাতে আটক
অনলাইন ডেস্ক / ২০ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে চুরিকৃত ৬টি গরু উদ্ধারসহ ৩ জন চোরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কড়ইতলা গ্রাম থেকে গরুগুলো উদ্ধারসহ তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এলাকাটিতে চোর চক্রের সক্রিয়তার গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। অভিযানে ৬টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট