মোঃ রাজিব হোসেন
পাবনার ভাঙ্গুড়ায় মেসার্স পদ্মা এন্টারপ্রাইজ ইটভাটায় অগ্রিম টাকা দিয়েও চুক্তি অনুযায়ী ইট না পাওয়া এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের একজনকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী মুর্শিদা পারভীন দীনা (৩৫) ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি কুমারডাঙ্গা, ভাঙ্গুড়া, পাবনার বাসিন্দা।
অভিযোগপত্রে তিনি অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করেছেন:
মো. আলমগীর হোসেন (৪৫), পিতামো. আবু হোসেন, সাং উত্তর মেন্দা;
মো. লিটন হোসেন (৪৬), পিতামৃত ইদ্রিস প্রামাণিক, সাং—উত্তর মেন্দা;
মো. হাবিবুর রহমান প্রামাণিক (৫৫), পিতা ইসহাক প্রামাণিক;
মো. ইকরামুল হক (৫০), পিতা মো. আমিন হাজী, সাং কুমারডাঙ্গা;
শ্রী নির্মল কুমার দে (৪৫), পিতা মৃত মঞ্জু সুন্দর, সাং দক্ষিণ মেন্দা পালপাড়া, ভাঙ্গুড়া, পাবনা।
অভিযোগে বলা হয়, ভাঙ্গুড়া থানাধীন অষ্টমনিয়া এলাকার মেসার্স পদ্মা এন্টারপ্রাইজ ইটভাটায় ইট কেনার জন্য অভিযুক্তদের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইট সরবরাহের কথা থাকলেও মুর্শিদা পারভীন দীনা বিভিন্ন সময়ে মোট ৭ লাখ ২৫ হাজার টাকা অগ্রিম প্রদান করেন।
টাকা নেওয়ার পর নির্ধারিত সময়ে ইট সরবরাহ করা হয়নি। পরে ইট দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে টাকা ফেরত চাইলেও অভিযুক্তরা তা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা এবং ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে পাওনা আদায়ের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। এ অবস্থায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানায় অভিযোগ দায়ের করেন মুর্শিদা পারভীন দীনা।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য এখনো জানা যায়নি। তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যাবে।