বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

লালমনিরহাটে ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারি আটক
অনলাইন ডেস্ক / ১৮২ বার
আপডেট টাইমঃ সোমবার, ৩ জুন, ২০২৪

 

লালমনিরহাট প্রতিনিধি :

জাহেদুল ইসলাম রতন,

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সোহাগ বাবু ও রাজু আহমেদ নামে দুই মাদক চোরাকারবারিকে ৩শত ৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করেছে র্যাব-১৩।

রবিবার (০২ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে ওই দুই কুখ্যাত মাদক চোরাকারবারিকে ৩ শত ৫৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেন র্যাব-১৩।অভিযান চালায় গেন্দুকুড়ি বাজারের জহির মোড় এলাকায়

আটক চোরাকারবারি রাজু আহমেদ (৩৫) হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুরি এলাকার আবদার রহমানের ছেলে ও সোহাগ বাবু (২৮) একই এলাকার আতাউর রহমান মিন্টুর ছেলে। পরে ওই দুই মাদক চোরাকারবারিকে হাতীবান্ধা থানায় সোপর্দ করেন র‍্যাব-১৩।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আটক আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট