সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ
অনলাইন ডেস্ক / ১৪২ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন পাবনা প্রতিনিধি 

 

 

দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালুর দাবিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাবনায় শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

‘সচেতন অভিভাবকবৃন্দ’-এর আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সরকারি স্কুলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। সমাবেশ থেকে ‘ভর্তি পরীক্ষার পক্ষে এক মায়ের আবেদন’ শিরোনামে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠিও দেওয়া হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও প্রস্তুতির যথাযথ মূল্যায়ন সম্ভব হয় না। এর ফলে যোগ্য ও মেধাবী অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দাবি করেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের জন্য লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করা জরুরি।

 

বক্তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি ও যোগ্যতা যাচাই করে ভর্তির সুযোগ দিলে একটি প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ ভর্তি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে এবং যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের সুযোগ সৃষ্টি হবে।

 

সমাবেশ থেকে দ্রুত সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষাভিত্তিক ভর্তি কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট