নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২রা অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নাটোর সদরের চকআমহাটি হাফরাস্তা এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নাটোর সদর থানার ওসি মো. মুনসুর রহমান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ ও সদর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ খানসহ স্থানীয়রা। বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ ও আইনগত ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তারা।