মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বড়াইগ্রামে ৭ লক্ষাধিক জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার
অনলাইন ডেস্ক / ৭০ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে যৌথ অভিযান চালিয়ে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম মোঃ মোস্তফা (৪২)। তিনি পটুয়াখালী জেলা সদরের বোতল বুনিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেল ৪টা ২০ মিনিটে এসআরবি-৫ রাজশাহীর আওতাধীন সিপিএসসি রাজশাহী এবং সিপিসি-২ নাটোরের একটি যৌথ আভিযানিক দল রাজাপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তফাকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোট এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট