মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ইসলামপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু
অনলাইন ডেস্ক / ৮৮ বার
আপডেট টাইমঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ 

 

ইসলামপুর পৌরসভার ঐতিহ্যবাহী গোবিন্দবাড়ি ও পোদ্দারপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবু।

পরিদর্শনকালে সংসদ সদস্য মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। একইসাথে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী ও উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মণ্ডপ পরিদর্শন শেষে উপস্থিত সুধীবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবু বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু কোনো বিশেষ ধর্মের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সার্বজনীন উৎসব। অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে আমাদের সকলকে সম্মিলিতভাবে এই আনন্দ উৎসব উদযাপন করতে হবে।”

উৎসবের প্রতিটি দিন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অতিবাহিত হয়, সে লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট