মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে। 
অনলাইন ডেস্ক / ৮৬ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

আশরাফুল ইসলাম গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি

 

নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় গুরুদাসপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

আজকের পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চলনবিল প্রবীন সাংবাদিক মো. শহিদুল ইসলাম, গুরুদাসপুর ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের সাংবাদিক আব্দুস সালাম, দেশ রূপান্তরের সাংবাদিক মেহেদী হাসান শাওন, আজকের বসুন্ধরা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি সেলিম রেজা, সাংবাদিক সজিবুল হক, মুভি বাংলার বারকুল্লা ইসলাম বারেক ও সাংবাদিক আশরাফুল ইসলাম টুটুল প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

মানববন্ধন থেকে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট