সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শ্রীপুরে জমি বিরোধে হামলা-ভাঙচুর, নারীকে পিটিয়ে জখম
অনলাইন ডেস্ক / ৬৭ বার
আপডেট টাইমঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, গাছপালা কর্তন এবং এক নারীকে পিটিয়ে গুরুতর জখমসহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর থানার পোশাইদ গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোশাইদ গ্রামের বাসিন্দা কল্পনা রানী বর্মনের (৩০) পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর সূত্র ধরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষের পুণ্য বর্মন (৫৫), বিমল চন্দ্র বর্মন (৬৫), বিশ্বজিৎ চন্দ্র বর্মন (৪৫) ও বিনয় চন্দ্র বর্মনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে বেআইনিভাবে তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে।

হামলাকারীরা এ সময় ঘরের বারান্দার টিন ভাঙচুর করে এবং উঠানে থাকা বিভিন্ন ফলদ ও সবজি গাছ কেটে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এতে বাধা দিতে গেলে হামলাকারীরা কল্পনা রানীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার ডান হাতের হাড় ভেঙে গুরুতর জখম হয়। এ সময় হামলাকারীরা তাকে শ্লীলতাহানি করে এবং তার গলা থেকে আনুমানিক এক লাখ টাকা মূল্যের সোনার চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট