সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন
অনলাইন ডেস্ক / ৪০ বার
আপডেট টাইমঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

ছাবেদুল সরকার (পাবনা) প্রতিনিধি:

 

পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে বড়াল নদীতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

এ উপলক্ষে বড়াল নদীতে শত শত ছোট-বড় নৌকায় নারী-পুরুষের ঢল নামে। নাচ-গান ও আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে নদীর পরিবেশ। নদীর দুই তীরে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি উৎসবে যোগ করে সম্প্রীতির অনন্য মাত্রা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

আনন্দ-উচ্ছ্বাস, ঢাকের বাদ্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা অশ্রুসজল নয়নে বিদায় জানান প্রিয় দেবী দুর্গাকে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট