সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ
অনলাইন ডেস্ক / ৫৩ বার
আপডেট টাইমঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত ০৮:৪৫ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১/২২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে এ অভিযান চালানো হয়। অভিযানে টহলদল ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা।

জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে প্রচলিত আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,

“দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট