সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আজাহার আলী সরকারের ইন্তেকাল
অনলাইন ডেস্ক / ৪৭ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন পাবনা প্রতিনিধি

 

পাবনার চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আজাহার আলী সরকার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা শুকূরভাঙ্গা গ্রামের মরহুম আব্দুল কাদের সরকারের ছেলে আজাহার আলী সরকার বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে তিনটার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মুক্তিযোদ্ধা কমান্ডার ইগ্নাসিউস গমেজ জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, তিন কন্যা, সহযোগী মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহীকে শোকের সাগরে ভাসিয়ে গেছেন।

 

বুধবার বেলা ২টায় গুয়াখড়া রেলওয়ে মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট