মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
অনলাইন ডেস্ক / ৫০ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সম্পন্ন হয়েছে। জেলার পাঁচটি উপজেলায় পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং পূজাকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পূজার নিরাপত্তা নিশ্চিত করা হয়। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর নেতৃত্বে জেলা প্রশাসনও সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পূজামণ্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি),আনসার-ভিডিপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ,স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান দায়িত্বশীল ভূমিকা রাখেন। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সবাইকে অভিনন্দন জানান।

সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার ভূমিকা প্রশংসিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট