মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জ সীমান্তে বিলে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক / ৬১ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধি:

 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভারত-বাংলাদেশ মধ্যবর্তী একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে জামালপুর ৩৫ বিজিবি’র আওতাধীন বাগারচর বিওপির ১০৭৪/৪এস মেইন পিলারের সংলগ্ন মাখনের চর এলাকায় অবস্থিত ভারত-বাংলাদেশ মধ্যবর্তী ‘বড়দও’ বিলে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে প্রথমে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ লাশটি গ্রহণে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

পরদিন ২৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিজিবি’র বাগারচর বিওপির টহল দলের উপস্থিতিতে দেওয়ানগঞ্জ মডেল থানার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে তারা বিল থেকে লাশটি উদ্ধার করে ভ্যানযোগে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তি একজন উপজাতি পুরুষ বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে পানি থেকে লাশটি তোলার পর আশপাশে খোঁজখবর নেওয়া হলেও কোনো পরিচিতজনের সন্ধান পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে জানানো হয়, লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তের লক্ষ্যে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট