বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

লালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।
অনলাইন ডেস্ক / ৩৮ বার
আপডেট টাইমঃ শনিবার, ১৩ জুলাই, ২০২৪

 

লালমনিরহাট প্রতিনিধিঃ

মোঃজাহেদুল ইসলাম রতন,

লালমনিরহাট পৌরসভার আধুনিক ও জনকল্যাণমূথী স্মাট পৌরসভা রূপান্তের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় পৌরসভা কার্যালয়ের হল রুমে ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন।

নতুন মোট আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকা। এর মধ্যে রয়েছে রাজস্ব আয় ১৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৭০৮ টাকা। পানি শাখা থেকে আয় ৬৩ লাখ ৩০ হাজার ৩৫৬ টাকা। উন্নয়ন বাস্তবায়ন খাতে প্রাপ্তি ৩৪ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৪৪৭ টাকা। উক্ত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯০ হাজার টাকা এবং প্রস্তাবিত উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৫১১ টাকা।

পৌর মেয়র রেজাউল করিম স্বপ্ন বলেন, এবারের বাজেটে জনগণের উপর কোনরূপ কর বৃদ্ধি না করেই জনকল্যাণমুখী বাজেট করা হয়েছে। উক্ত বাজেট বাস্তবায়ন হলে আমরা আমাদের পৌর এলাকাকে পরিচ্ছন্ন, স্মার্ট ও উন্নত অবকাঠামো সমৃদ্ধ পৌরসভা গঠনে একধাপ এগিয়ে যাবে।

তিনি উল্লেখযোগ্যভাবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিতর্ক প্রতিযোগীতা, ,বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বৃক্ষরোপণ,মশক নিধন, বেওয়ারিশ লাশ দাফন,ক্লাব ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, খেলাধুলা ও সাংস্কৃতি, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, মাদক/তামাক জাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ, রাস্তাঘাট ও রোড ডিভাইডার সৌন্দর্য বর্ধন, কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা খাতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রেখেছেন। বিশেষ করে শহরের প্রধান প্রধান রাস্তাসহ গোলীর রাস্তা, ড্রেন মেরামত ও সংস্কার খাতে ২৭ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। এছাড়া তিনি আধুনিক বহুতল বিশিষ্ট পৌর ভবন নির্মাণে প্রায় ৫ কোটি টাকা কাজ বাস্তবায়ন প্রক্রিয়াধীন চূড়ান্ত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকতা, কর্মচারীগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট