মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর ‎
অনলাইন ডেস্ক / ৫৫ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

‎

‎মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি।

‎

‎গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে মারধর।

‎গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

‎শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

‎

‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান মিছিলকারীরা। এ সময় সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয়।

‎

‎খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

‎

‎গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

‎

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট