মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন গড়তে বাগাতিপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস
অনলাইন ডেস্ক / ২৫ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

নাটোর প্রতিনিধি:

 

তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন গড়ে তোলার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ টুর্নামেন্ট। তৃণমূল পর্যায়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তাদের বিকাশে টেকসই প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

 

উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এসব প্রতিযোগিতা সম্পন্ন হয়। পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামসুল ইসলাম।

 

আয়োজিত প্রতিযোগিতায় ফুটবল, টি-টেন ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, টেবিল টেনিস, ভলিবল ও মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্ট রাখা হয়। ছেলে ও মেয়েদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পায়।

 

আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকতেও তারা উৎসাহিত হবে।

 

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের উপযোগী করে গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বাগাতিপাড়া থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় উঠে আসবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট