বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক / ৬৫ বার
আপডেট টাইমঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুরের ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের মোলমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) মোলমগঞ্জ ফাইটার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৭ নম্বর পার্থশী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু। খেলার উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন সরকার, কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু বলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। গ্রামবাংলার মানুষের কাছে এ খেলার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

ফাইনাল খেলায় ইসলামপুর একাদশ ও কুলকান্দি একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ গোলে ইসলামপুর একাদশকে হারিয়ে কুলকান্দি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী কুলকান্দি একাদশকে একটি গরু এবং রানার্সআপ ইসলামপুর একাদশকে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়। এ সময় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট