বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ সাংবাদিকপুত্র গ্রেপ্তার
অনলাইন ডেস্ক / ২২ বার
আপডেট টাইমঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি।

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ তামিম শেখ নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে শেখ লুৎফর রহমান (পাটগাতী) সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার তামিম শেখ সাংবাদিক মাহাবুব হোসেন মুরাদের ছেলে। তিনি টুঙ্গিপাড়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) শ্রেণির শিক্ষার্থী।

 

পুলিশ সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

 

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “আসামি থানা হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট