আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ খোকন ওরফে ভুট্রো (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খোকন ওরফে ভুট্রোকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
আটক খোকন ওরফে ভুট্রো জামালপুর শহরের শুটকি পট্টি এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
এ বিষয়ে জামালপুর সদর থানার পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।