বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

আশুলিয়ায় গেস্ট হাউসের আড়ালে দেহ ব্যবসা
অনলাইন ডেস্ক / ২০৫ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নান্নুমিয়া,স্টাফ রিপোর্টারঃ

সাভারের আশুলিয়া পল্লিবিদ্যুৎ এলাকায় মমতাজ চক্ষু হাসপাতাল সংলগ্ন মুন গেস্ট হাউসকে ঘিরে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে গোপনে চলা এই অনৈতিক কর্মকাণ্ড এখন প্রকাশ্য রমরমা ব্যবসায় রূপ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন ওই গেস্ট হাউসটিতে ৫ থেকে ১০ জন তরুণী দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করা হয়। ব্যবসার মূল নিয়ন্ত্রণে রয়েছেন মোঃ আফজাল হোসেন ও রব ভাই নামে ব্যক্তি ও তার দল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “ভেতরে ঢুকলেই নানা কৌশলে কাস্টমারদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। অনেক সময় জিনিসপত্রও রেখে দেয় তারা। কিছু ক্ষেত্রে ছিনতাইয়ের ঘটনাও ঘটে।”
অভিযোগ রয়েছে, ভেতরে নারীরা কাস্টমারদের সঙ্গে খারাপ আচরণ করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে নেয়। এতে অনেকে লাঞ্ছিত হলেও ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
গেস্ট হাউস ম্যানেজারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন যে বিভিন্ন মহলকে ম্যানেজ করেই এ ব্যবসা চলছে। তিনি বলেন, “আমরা সব জায়গা ম্যানেজ করি। আসেন বসে কথা বলি, একটা মীমাংসায় আসি। ভাই, নিউজ কইরেন না।”
এলাকাবাসীর দাবি, প্রশাসনের নীরব ভূমিকাই এ ব্যবসা টিকে থাকার অন্যতম কারণ। তাদের অভিযোগ, “পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়া না থাকলে এ ধরনের ব্যবসা চালানো সম্ভব নয়।”
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার গণমাধ্যমকে জানান, “আপনারা সত্য তুলে ধরুন। আমরা আমাদের দিক থেকে খুব দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবো।”
সচেতন মহল মনে করছে, দ্রুত এ বিষয়ে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয় আরও বাড়বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট