মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সেনবাগের রাজনীতিতে ঝড়-মনোনয়ন দাখিলের ঘোষণা জয়নুল আবদীন ফারুকের
অনলাইন ডেস্ক / ২৬৫ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,  নোয়াখালী:

সেনবাগের গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। শনিবার (২৭ ডিসেম্বর ) সন্ধ্যায় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি আসন্ন জাতীয় নির্বাচন, এলাকার উন্নয়ন ভাবনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা তুলে ধরেন। জয়নুল আবদিন ফারুক বলেন, “সেনবাগবাসী পরিবর্তন চায়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।” তিনি আগামী নির্বাচনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।  তিনি আরও জানান, আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করবেন।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সেনবাগের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ আরও বেড়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট