মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের টাউনক্লাব হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএইচএমএম জামাল বাচ্চু, সদর থানা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলামসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন মুসলমান হিসেবে তাঁর রুহের মাগফেরাত কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফুড অফিস মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন।