বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের ইন্তেকাল সিরাজগঞ্জ প্রতিনিধি:
অনলাইন ডেস্ক / ১৭২ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার আর নেই।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার সকাল ১০টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মরহুম অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটি করি গ্রামের বাসিন্দা। তিনি ১৯৮৮ সালে জাসদের মনোনয়নে সিরাজগঞ্জ-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আইন ও রাজনীতির অঙ্গনে তাঁর দীর্ঘ পথচলা এলাকায় ব্যাপক পরিচিতি ও সম্মান এনে দেয়।

তাঁর মৃত্যুতে উল্লাপাড়া ও সলঙ্গাসহ গোটা সিরাজগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় সলঙ্গার নাইমুড়ী–রুয়াপাড়া কবরস্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে একই কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট