বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

পানছড়িতে সরিষা উৎপাদনে কৃষক মাঠ দিবস
অনলাইন ডেস্ক / ১৩১ বার
আপডেট টাইমঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

 

সেলিম হোসেন মায়া:
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সরিষা উৎপাদন উপলক্ষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের খেদারাছড়া বীরেন্দ্র পাড়া পার্টনার ফিল্ড স্কুল সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় সমিতির সভাপতি কালা চাঁদ চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির উপপরিচালক মো. নাসির উদ্দীন চৌধুরী।

তিনি বলেন, সরিষা চাষে কম সময় ও কম খরচে অধিক লাভ করা যায়। আমন ধান কাটার পর সরিষা এবং পরবর্তীতে বোরো ধান আবাদ করে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব। সরিষা ৭৫–৮০ দিনের মধ্যে কর্তনযোগ্য এবং প্রতি বিঘায় ৫ মণের অধিক ফলন পাওয়া যায়। তেল জাতীয় ফসলের আবাদ বাড়ালে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশলী মো. আব্দুল মোহিত, পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, স্থানীয় কৃষক প্রতিনিধি শ্যামল চাকমাসহ এলাকার কৃষক ও কৃষাণীগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট