বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা আরও নেই।
অনলাইন ডেস্ক / ১২৩ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

 

মো লুৎফুর রহমান রাকিব

আন্তর্জাতিক প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা(৩৪) চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করেছেন।
জানাযায়,

তিনি গত সোমবার ১২ জানুয়ারি নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ছিলেন।

গত জানুয়ারি মাসে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন, এর আগে তিনি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। এক সন্তানের জননী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, ইউএনও স্যার সোমবার অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। সে সময় তিনি মাইগ্রেনের ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। গত বুধবার ১৪ জানুয়ারি সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।

তার পরিবার সূত্র জানায়, ইউএনও ফেরদৌস আরাকে তার শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট