বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

হালিমা-আশরাফ চ্যারিটেবল ট্রাস্ট” এর উদ্যোগে অসহায় দুস্থদের কম্বল বিতরণ
অনলাইন ডেস্ক / ১২৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

 

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি:

নাটোরে লালপুরে আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মরহুম আলহাজ্ব আশরাফ আলী সরকার এবং উনার স্ত্রী মরহুমা হালিমা বেগমের স্মরণে প্রতিষ্ঠিত
“হালিমা-আশরাফ চ্যারিটেবল ট্রাস্ট” এর উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ শে জানুয়ারি ২০২৬ তারিখে রঘুনাথপুর, মুড়দহ ও হাসিমপুর গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১৭০টি কম্বল বিতরণ করা হয়।
মরহুম আশরাফ আলী সরকার পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

উনি একজন ন্যায়পরায়ণ, ইসলাম অনুরাগী এবং সমাজ সংস্কারক ছিলেন। জীবদ্দশায় তিনি অত্র অঞ্চলের সালিশ কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন এবং সুনামের সাথে সদা-সর্বদা ন্যায়বিচারকে সমুন্নত রেখেছিলেন।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশনের আকতারুল ইসলামের পিতা জনাব আমির আলী সরকার, রঘুনাথপুর কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহের ইমাম সাহেব মো:বজলুর রহমান।

উক্ত অনুষ্ঠান সুশৃঙ্খল এবং সুন্দরভাবে তত্বাবধান করেছেন মরহুম আশরাফ আলী সরকার এবং মরহুমা হালিমা বেগমের সুযোগ্য সন্তান মোঃ খালেদুজ্জামান লালন, আসাদুজ্জামান লিমন এবং সাইদুজ্জামান লিখন। উনারা সকলে মরহুমদের জন্য দুস্থ ও অসহায় মানুষদের কাছে এবং এলাকাবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট