বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত।
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ / ৮১ বার
আপডেট টাইমঃ সোমবার, ১২ জুন, ২০২৩

 

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-মাগুরা মহাসড়কে আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় নওপাড়া ইউনিয়নের আড়কান্দি ব্রিজের পাশে কারারক্ষী সিয়াম মন্ডল (২৭), পিতা সিদ্দিক মন্ডল, সাং- কাটাখালী মন্ডলপাড়া, থানা- মধুখালী, জেলা-ফরিদপুরকে অজ্ঞাতনামা মিনিবাস চাপায় নিহত হন। জানা যায়, নিহত সিয়াম মন্ডলের মোটরসাইকেল যোগে কর্মস্থল ঢাকা’র কেরানীগঞ্জ কারাগার হতে ছুটিতে নিজ বাড়ি যাওয়ার পথিমধ্যে মধুখালী থানাধীন আড়কান্দি ব্রিজ সংলগ্ন সালাম মৃধার বাড়ির সামনে ঢাকা-মাগুরা মহাসড়কের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আগত একটি অজ্ঞাতনামা মিনিবাস ভিকটিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংবাদ পেয়ে মধুখালী থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট