আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির রাজকীয় আদালত আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ১৮ ফেব্রুয়ারি ২০২৬, আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
সরকারি ঘোষণার পর দেশজুড়ে ধর্মীয় আবহ তৈরি হয়েছে। আজ রাতেই মসজিদগুলোতে অনুষ্ঠিত হবে প্রথম তারাবিহ নামাজ। শেষ রাতে সেহরি খেয়ে বুধবার থেকে প্রথম রোজা পালন করবেন দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন শহরের মসজিদে ইতোমধ্যে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ। এ মাসকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে আখ্যায়িত করা হয়। এ মাসে কোরআনুল কারিম নাজিল হয়েছিল। তাই রোজা, তারাবিহ, কোরআন তেলাওয়াত, দান-সদকা ও নফল ইবাদতের মাধ্যমে মুসলমানরা আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের চেষ্টা করেন।
সৌদি আরবের ঘোষণার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও চাঁদ দেখার কার্যক্রম শুরু হয়েছে। অনেক দেশ সৌদির ঘোষণার সঙ্গে মিল রেখে রমজান পালন করে থাকে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে রোজা শুরুর দিন নির্ধারণে সৌদি আরবের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।