বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

মহান একুশের চেতনায় অঙ্গীকারবদ্ধ থাকুক আমাদের পথচলা — সম্পাদক মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৈনিক ঢাকা পত্র পরিবারের পক্ষ থেকে এক হৃদয়ছোঁয়া বক্তব্য দিয়েছেন পত্রিকার সম্পাদক।
অনলাইন ডেস্ক / ১০৪ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

নিজস্ব প্রতিবেদক 

 

 

সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, “১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে সকল বীর সন্তান জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনার ভিত্তি। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার মর্যাদা, প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আত্মপরিচয়। এই মহান আত্মদান কখনো বিস্মৃত হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “একুশ কেবল শোকের দিন নয়, এটি আমাদের গৌরবের দিন। ভাষার জন্য আত্মত্যাগের এমন নজির বিশ্ব ইতিহাসে বিরল। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা এবং মাতৃভাষার শুদ্ধ চর্চা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

দৈনিক ঢাকা পত্র পরিবার ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশবাসীকে মহান একুশের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। সম্পাদক তাঁর বক্তব্যের শেষে বলেন, “আসুন, আমরা সবাই মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি।”

মহান একুশে সকল ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট