বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালিপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক।
অনলাইন ডেস্ক / ১১৩ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।।

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঘটনার সময় সুমন শেখ পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির অন্য একটি কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তারা জানালার কাছে গিয়ে দেখতে পান কাচে চারটি গুলির ছিদ্র। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

এদিকে আকস্মিক এই গুলিবর্ষণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট