–বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে অবস্থিত বনপাড়া ডিগ্রি কলেজের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ই মার্চ রোজ বৃহস্পতিবার
অত্র কলেজ হল রুমে বনপাড়া ডিগ্রি কলেজ শিক্ষক পরিবার আয়োজিত-এ ইফতার মাহফিলে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গঠনের মাস। এই মাসে সবাইকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।
এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।বনপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম লুৎফর রহমান-এর সভপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার
জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ জুবায়ের জাহাঙ্গীর,অত্র কলেজের গভর্নিং বডির দাতা সদস্য মোঃ রেজাউল করিম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর ও যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।