শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

বাংলাদেশ প্রেস ক্লাব বড়াইগ্রাম উপজেলা শাখায় মোসাম্মৎ সুমি পারভীন আহ্বায়ক, সুজন সদস্য সচিব
অনলাইন ডেস্ক / ৬৬ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ বাংলাদেশ প্রেস ক্লাবের রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদানের কথা স্মরণ করে বক্তারা গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় বাংলাদেশ প্রেস ক্লাবের বড়াইগ্রাম উপজেলা শাখার পূর্বের কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মোসাম্মৎ সুমি পারভীনকে আহ্বায়ক এবং সুজনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান এ ঘোষণা দেন। তিনি তার বক্তব্যে বলেন,

“বাংলাদেশ প্রেস ক্লাব দেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন, যা দেশব্যাপী ৭ শতাধিক শাখা ও কমিটি নিয়ে গঠিত এবং সরকারিভাবে নিবন্ধিত। আমাদের লক্ষ্য—সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা করা, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়া, এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও নৈতিকতা রক্ষা করা। নতুন আহ্বায়ক কমিটি বড়াইগ্রাম উপজেলায় এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, নিকট ভবিষ্যতে আনুষ্ঠানিক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”

পরবর্তীতে বাংলাদেশ প্রেস ক্লাবের প্যাডে স্বাক্ষর করে কমিটির অনুমোদন প্রদান করেন রাজশাহী বিভাগের সভাপতি মোঃ হাসান ইমাম তালুকদার। তিনি বলেন,

“সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা নতুন কমিটির প্রধান লক্ষ্য হতে হবে। আমরা আশা করি নতুন কমিটি এই দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করবে।”

শেষে মরহুম আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের জন্য ইফতারের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট