আশরাফুল ইসলাম জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারাগঞ্জ উপজেলাবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোনাববর হোসেন। আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্ত আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে।”শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধই হওয়া উচিত আমাদের জীবন চলার মূল ভিত্তি। পবিত্র এই উৎসবের শিক্ষা গ্রহণ করে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি। ইউএনও মোনাববর হোসেন তাঁর বার্তায় আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদের এই খুশি তারাগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে এবং সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।