বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
অনলাইন ডেস্ক / ১১৩ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

 

 

মো: আশরাফুল ইসলাম জেলা প্রতিনিধি (রংপুর):

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে বক্তব্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।পুরো আয়োজনটি দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ এক মিলনমেলায় পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট