নাটোর বড়াইগ্রাম মোঃ বোরহান উদ্দিন বুলবুল :
নাটোরের বড়াইগ্রামে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আওতাধীন ০৪ নগর ইউনিয়নের কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাসরিন খাতুন।
জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে তিনি, ফুসফুস,লিভার, কিডনি সহ নানারকম জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। তিনি প্রায় দীর্ঘ এক মাস যাবৎ এনায়েতপুর হসপিটালে চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি,তার অবস্থা অসংখ্যজনক হওয়ায় বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এনায়েতপুর হসপিটাল হতে রিলিজ করে, উচ্চতর চিকিৎসা জন্য ঢাকা বক্ষব্যাধি হসপিটালে নিবিড় পর্যবেক্ষণ ICU এর ১৩ নং ক্যাবিনে ভর্তি রয়েছেন।
তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । কিন্তু আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। ফলে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে জানা গেছে।সহকর্মী ও স্থানীয়রা জানান, নাসরিন খাতুন দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ তিনি নিজেই চিকিৎসা সেবার অভাবে কষ্ট পাচ্ছেন।এ অবস্থায় তার পরিবার ও সহকর্মীরা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।স্থানীয় সচেতন মহল মনে করেন, একজন স্বাস্থ্যকর্মীর এমন দুরবস্থা অত্যন্ত দুঃখজনক। দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা জরুরি।
তাকে সাহায্য করার বিকাশ নাম্বার ঃ01741-739711, 01719-531097.