বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

গুরুদাসপুরে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল (হ্যালো সুমন)-এর জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ
অনলাইন ডেস্ক / ৭৬ বার
আপডেট টাইমঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

 

নাটোরের গুরুদাসপুরের সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল (হ্যালো সুমন)-এর জানাজা নামাজ গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার আনুমানিক রাত সাতটার দিকে তাঁর ইন্তেকালের পর রোববার জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান।

জানাজায় সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে, নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিমও জানাজায় অংশগ্রহণ করেন।

এদিকে, তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নাটোর জেলা শাখার বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সাহাবুল আলম এক শোকবার্তায় বলেন, “হ্যালো সুমন ছিলেন অত্যন্ত আন্তরিক, পরিশ্রমী ও মানবিক একজন সাংবাদিক। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা একজন সাহসী কণ্ঠস্বর হারালাম।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে শুধু সাংবাদিক সমাজই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুললেই দেখা যাচ্ছে শোকবার্তা ও স্মৃতিচারণ। নাটোর জেলার প্রায় সকল সাংবাদিকই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক মহলে ‘হ্যালো সুমন’ নামে পরিচিত আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁকে একজন সাহসী, সৎ ও মানবিক সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট