শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

জামালপুর দুরমুঠে মাসব্যাপী ওরশ ও মেলা: শৃঙ্খলা নিশ্চিতে ডিসি এসপির কড়া বার্তা
অনলাইন ডেস্ক / ৭২ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুরের মেলান্দহ উপজেলায় ঐতিহ্যবাহী দুরমুঠ কামাল শাহ (র.) মাজারকে কেন্দ্র করে এক মাসব্যাপী ওরশ ও বৈশাখী মেলা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল ) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের মেলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মেলা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ইউসুফ আলী। এছাড়াও পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, মেলান্দহ থানার ওসি (তদন্ত) স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জু এবং দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুনবী অপু বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন- মেলা এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদেরও সহযোগিতা কামনা করেন তারা।

 

সভায় উপস্থিতদের মতামত গ্রহণ করা হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়- মেলায় মাদক, জুয়া ও অশ্লীলতা রোধে কঠোর নজরদারি থাকবে। কোনো অনিয়মে জড়িতদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

আলোচনা শেষে কর্মকর্তারা মেলা প্রাঙ্গণ ও হযরত শাহ কামাল (র.)-এর মাজার এলাকা পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট