মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ 
অনলাইন ডেস্ক / ২১ বার
আপডেট টাইমঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

আমির হোসাইন 

 

‎সুনামগঞ্জে  হানি ট্র্যাপের চক্রের দ্বারা এক বৃদ্ধকে উলঙ্গ করে মারধর করে ভিডিও ধারণ এবং দীর্ঘদিন ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতো,হামি ট্রপের একটি চক্র। ভূক্তভোগী সুনামগঞ্জ পুলিশ সুপারের কাছে বিষয়টি জানালে এবং সুনামগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলে বিষটি আমলে নিয়ে ওসি রতন সেখ পিপিএম এর নেতৃত্বে ১ঘন্টার ভিতরে হানি ট্র্যাপের  অপরাধী নায়ক নাইকাকে আটক আটক করেছে সদর থানা পুলিশ।  পুলিশ সূত্রে জানাযায় হানি ট্র‍্যাপ অভিযোগ আমলে নেওয়ার সাথে সাথে ওসি রতন সেখের নেতৃত্বে এসআই জহির, এএসআই মোহাম্মদ আলী, এসআই আমাতুন নূর, মহিলা পুলিশ সদস্য শিরিনা আক্তার,পুলিশ সদস্য ফাহাদ এর সমন্বয়ে একটি অভিযানের টিম গঠন করা হয়। সুনামগঞ্জ সদর থানার ওসি মো: রতন শেখ পিপিএম সরাসরি অভিযানে মাঠে থেকে নেতৃত্ব দেন। পুলিশের পেশাদারিত্বে এক ঘন্টার ভিতর প্রথমে  হানিনট্রঢ়াপের মাষ্টার মাইন্ড মুলহুতা অজিদকে এবং পরে মেয়েকে আটক করা  হয়।

‎আটকের সময় আসামীদের কাছ থেকে হানি ট্র্যাপের ব্যবহৃত মোবাইল ফোন  ভিডিও সহ উদ্ধার করা হয়েছে। আসামি অজিত (৪০) তার পিতার নাম অখিল চন্দ্র দাস, গ্রাম হুসনপুর থানা ও জেলা সুনামগঞ্জ। তাকে শহরের ষোলঘর নদীর পাড় থেকে আটক করা হয়। পরে অজিতের ফোন ব্যবহার করে তার মাধ্যমে তার সহযোগী জনৈক মেয়েটি (৩০) গ্রামঃ রাজাবাজ থানা জামালগঞ্জ জেলা, সুনামগঞ্জকে শহরের কাজির পয়েন্ট বনফুল ষ্টোর থেকে আটক করে সদর থানায় আনা হয়। এব্যপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান হানি ট্র্যাপের দুই সদস্যকে আটক করা হয়েছে আসামিদের জিজ্ঞসা বাদ শেষে আদালতে প্রেরণ করা হবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট