বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির বিশেষ আহ্বান
অনলাইন ডেস্ক / ৫২ বার
আপডেট টাইমঃ শনিবার, ৯ মে, ২০২৬

 

আব্দুল আওয়ালঃ

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, গরু চুরি, ছিনতাই, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইসলামপুর এ জনসচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এ উপলক্ষে শুক্রবার (৮ মে) জুম্মা নামাজের সময় ইসলামপুর থানা মসজিদে উপস্থিত হয়ে মুসল্লি ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী ।

 

তিনি বলেন, ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কোনোভাবেই গরু চুরি, ছিনতাই কিংবা মাদক ও জুয়ার মতো অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট