বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে এক কিশোর কর্মচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সন্ধ্যার পরে উপজেলার ধুপাইল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
অনলাইন ডেস্ক / ৫৫ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৭ মে, ২০২৬

 

মোঃ মিজানুর রহমান বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি

মৃত শুভ ইসলাম (১৪) বড়াইগ্রাম উপজেলার তিরাইল পূর্বপাড়া গ্রামের মোঃ ফারুক হোসেন ও খাদিজা বেগমের ছেলে। তিনি লালপুর উপজেলার ধুপাইল এলাকার আব্দুল হাকিমের মালিকানাধীন একটি ওয়ালটন শোরুমে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং মালিকের বাড়িতেই অবস্থান করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে শুভ নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা না খোলায় বাড়ির লোকজন ধারণা করেন তিনি ঘুমিয়ে আছেন।

 

পরে বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা দরজায় ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে দরজা খুলে গেলে ঘরের ভেতরে তীরের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শুভ ইসলামের মরদেহ দেখতে পান তারা।

 

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট