বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ
অনলাইন ডেস্ক / ৩৫ বার
আপডেট টাইমঃ বুধবার, ২০ মে, ২০২৬

 

 

মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) থেকে বুধবার (২০ মে) পর্যন্ত দুই দিনব্যাপী ভোগনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আহাদ আলী মণ্ডল, ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী সচিব আবু সায়েমসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ঈদুল আজহাকে সামনে রেখে অসচ্ছল পরিবারের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতেই সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট