বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যতের বার্তা নিয়ে ডিমলায় ভূমি সেবা মেলা
অনলাইন ডেস্ক / ৩৬ বার
আপডেট টাইমঃ বুধবার, ২০ মে, ২০২৬

 

প্রতিনিধি 

 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত।

 

সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান।

 

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অফিস সহকারী মঞ্জুল হক খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন, ব্যানবেইস কর্মকর্তা শাহিনুর ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মো. শাকিল। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিসংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অনলাইনে নামজারি, খতিয়ান উত্তোলন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা এখন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “ভূমিসংক্রান্ত সেবা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে সাধারণ মানুষ ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। ভূমি সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো জনগণকে আধুনিক ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।”

 

তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত ভূমি সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট